নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও। ঈদগাঁওতে অতিবৃষ্টিতে টমটমের উপর ভেঙে পড়ল বড়গাছ। আহত হলেন চালকসহ যাত্রীরা।২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার পরপরে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের মধ্যম মাইজ পাড়া টাওয়ারের পাশ্ববর্তী একটি গ্রাম্য দোকানের সামনের বড়গাছটি অতিবৃষ্টির কারনে চলন্ত যাত্রীবাহী টমটমের উপর ভেঙে পড়ে।এতে চালকসহ যাত্রীরা আহত হয়। গাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েন। মুহূর্তেই আহতদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।স্থানীয়রা তাদেরকে উদ্বার করে প্রাথমিক চিকিৎ সার জন্য হাসপাতালে প্রেরণের কথা জানালেন সালমান,সাহাব উদ্দিন,আবু ছৈয়দসহ কয়জন।খবর পেয়ে রাত ৮টার দিকে রামু ফায়ার সার্ভিস টিম এসে মধ্যম ও দক্ষিণ মাইজ সড়কের উপর ভেঙে পড়া গাছটি কর্তনের মাধ্যমে সরিয়ে ফেলার চেষ্টা অব্যাহত রেখেছে এ রিপোর্ট লেখা পযন্ত। তবে ২/৩ ঘন্টা ধরেই উক্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল। আরো দেখা যায়, পল্লী বিদ্যুৎতের লাইনের তার ছিড়ে গ্রাম্য সড়কের উপর পড়ে রয়েছে। এমন কি বিভিন্নজনের বসতবাড়ীর গাছের ডালপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মন্তব্য করুন