bntv24
২৪ মে ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এস আলমের পুনর্বাসনের চক্রান্তের প্রতিবাদে খুলনায় ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র এবং ব্যাংক লুটপাটকারী এস আলম ও সংশ্লিষ্টদের ব্যাংকিং খাতে পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করা হয়েছে।রোববার সকালে নগরীর ডাকবাংলো মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক খুলনা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি প্রদান করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।মানববন্ধনে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের গ্রাহক অধ্যাপক জি এম আমান উল্লাহ।এসময় বক্তব্য দেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, এস এম এ রব শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের পাটোয়ারী, ব্যবসায়ী নাসির উদ্দিন, পাট ব্যবসায়ী গাজী শরিফুল ইসলাম অহিদ, খালিশপুর দোকান মালিক সমিতির সেক্রেটারি মুহিব্বুর রসুলসহ আরও অনেকে।বক্তারা বলেন, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়। এটি দেশের কোটি কোটি গ্রাহক, আমানতকারী, উদ্যোক্তা ও রেমিট্যান্স যোদ্ধাদের আস্থার প্রতিষ্ঠান। তারা ব্যাংক লুটেরাদের পুনর্বাসন প্রতিরোধ, পাচার হওয়া অর্থ ফেরত আনা, দ্রুত বিচার ও ব্যাংকিং খাতে সংস্কারসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।পরে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি জমা দেন।খুলনায় ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে। বক্তারা এস আলমসহ ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িতদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে ব্যাংকিং খাতে সংস্কার ও লুট হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি জানান।রোববার সকালে খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে ইসলামী ব্যাংক খুলনা শাখার সামনে জড়ো হন ইসলামী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, অতীতে সংঘটিত ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িতদের পুনরায় ব্যাংকিং খাতে সক্রিয় করার চেষ্টা চলছে। এর প্রতিবাদ জানিয়ে তারা ৭ দফা দাবি তুলে ধরেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি পেশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০