bntv24
২৪ মে ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে আলহাজ্ব সারোয়ার খান কলেজে নতুন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে সামাজিক অবক্ষয় রোধ ও নৈতিক মূল্যবোধ চর্চায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেনের উদ্যোগে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে পৃথক দুইটি “নীতি নৈতিকতা মূল্যবোধ চর্চা কেন্দ্র” গঠন করা হয়েছে।এর মধ্যে শিক্ষক-কর্মচারীদের নিয়ে গঠন করা হয়েছে “নীতি নৈতিকতা মূল্যবোধ চর্চা কেন্দ্র শিক্ষক-কর্মচারী ইউনিট” এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে গঠন করা হয়েছে “নীতি নৈতিকতা মূল্যবোধ চর্চা কেন্দ্র শিক্ষার্থী ইউনিট”।রবিবার (২৪ মে) কলেজ মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ইউনিটের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন।সেমিনারে “সদাচরণ : ধর্মীয় ও সামাজিক প্রেক্ষিত” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নীতি নৈতিকতা মূল্যবোধ চর্চা কেন্দ্র শিক্ষক-কর্মচারী ইউনিটের আহ্বায়ক ও ইসলামী ইতিহাস বিভাগের অধ্যাপক আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।পরে উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন। তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নীতি-নৈতিকতার চর্চা জরুরি।অধ্যক্ষ আরও জানান, প্রতি মাসের শেষ সপ্তাহে শিক্ষক-কর্মচারী ইউনিট ও শিক্ষার্থী ইউনিটের পৃথক সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আলহাজ্ব সারোয়ার খান কলেজের এ উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০