bntv24
২৮ মে ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেএমপি পুলিশ লাইন্সে প্রীতিভোজে কমিশনার মহোদয়ের সাথে আমন্ত্রিত ক্ষুদে মেহমান

ডেস্ক :
ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কেএমপি পুলিশ লাইন্সে আয়োজন করা হয় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ প্রীতিভোজের। আনন্দঘন এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার সাথে ঈদের শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করে নেন কেএমপি’র সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা । তবে এ আয়োজনের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত হয়ে ওঠে আমন্ত্রিত সুবিধাবঞ্চিত ও পথশিশুদের উপস্থিতি। সিইউসি স্কুলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত ক্ষুদে শিক্ষার্থীদের ঈদের আনন্দে সামিল করতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় আজকের এ প্রীতিভোজে।
কমিশনার মহোদয় পরম স্নেহ, মমতা ও পিতৃতুল্য আন্তরিকতায় নিজ হাতে শিশুদের প্লেটে খাবার তুলে দেন। তাঁর এই মানবিক স্পর্শে শিশুগুলোর মুখে ফুটে ওঠে নির্মল হাসি, চোখে ঝলমল করে আনন্দের দীপ্তি। কেএমপি কমিশনারের সান্নিধ্যে প্রীতিভোজে অংশ নিতে পেরে তারা হয়ে ওঠে আবেগাপ্লুত ও আনন্দে আত্মহারা।এ সময় প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ ও উৎসবের বার্তা দেয়। সাধারণ মানুষ যখন পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছেন, তখন আমাদের পুলিশ সদস্যরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনাদের এই ত্যাগ ও কর্তব্যনিষ্ঠা অত্যন্ত প্রশংসনীয়। “তিনি আরও বলেন, উৎসবের দিনেও মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা যাতে একা বা পরিবারহীন বোধ না করেন, সেজন্যই এই যৌথ প্রীতিভোজের আয়োজন। তিনি সকলকে পেশাদারিত্বর সাথে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের মনোবল চাঙ্গা ও সতেজ রাখার আহবান জানান! মানবিকতা, ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকা এই আয়োজন ঈদের আনন্দকে শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি; বরংহ সমাজের অবহেলিত শিশুদের হৃদয়েও ছড়িয়ে দিয়েছে আপন হয়ে থাকার উষ্ণতা ও ভালোবাসার বার্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০