bntv24
৮ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:

খুলনার ডুমুরিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ জুন, ২০২৬ সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা, খুলনা বিভাগের পরিচালক মোঃ মোজাম্মেল হক।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক (সি.সি) ডাঃ মোঃ আঃ মান্নান শেখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মোজাম্মেল হক বলেন, তৃণমূল পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে মাঠকর্মীদের ভূমিকা অপরিসীম। সরকারের লক্ষ্য অর্জনে প্রতিটি দম্পতিকে পরিকল্পিত পরিবারের গুরুত্ব বোঝাতে হবে। কোনো যোগ্য দম্পতি যেন আমাদের সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমাদের আরও আন্তরিক হতে হবে।”বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পরিচালক (সি.সি) ডাঃ মোঃ আঃ মান্নান শেখ তার বক্তব্যে বলেন,”প্রাতিষ্ঠানিক প্রসব (Institutional Delivery) বৃদ্ধি এবং গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবার মান নিশ্চিত করতে হবে। মাঠকর্মী ও ক্লিনিক কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় আমরা মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার আরও কমিয়ে আনতে সক্ষম হবে।সভাপতির সমাপনী বক্তব্যে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন,ডুমুরিয়া উপজেলা প্রশাসন পরিবার পরিকল্পনা বিভাগের যেকোনো ইতিবাচক উদ্যোগে পাশে রয়েছে। আজকের এই সভার মাধ্যমে মাঠপর্যায়ের কাজের যে পর্যালোচনা হয়েছে, তা আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গতি আনবে। সরকারি নির্দেশনা ও লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি।”সভায় বিগত মাসের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও ভালো পারফরম্যান্সকারীদের ধন্যবাদ জানান।ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহাসিনা ফেরদাউসী, ‌ পরিবার পরিকল্পনা ইউনিয়ন ‌ফিল্ড অফিসার মোঃ নাসির উদ্দিন মোল্লা,আলোচনা সভার পূর্বে অতিথিদের কে ফুলের শুভেচ্ছা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০