bntv24
৯ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়া বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

ডুমুরিয়া প্রতিনিধি: শেখ মাহতাব হোসেন:
খুলনার ডুমুরিয়া বাজারে এক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ০৮ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান।
সোমবার (০৮ জুন) সকালে ডুমুরিয়া বাজারের মাছ মহাল পরিদর্শনের সময় এই নিষিদ্ধ মাছগুলো উদ্ধার করা হয়।মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের কড়া নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী ডুমুরিয়া বাজারে আফ্রিকান মাগুর মাছ বিক্রি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বাজারটিতে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানকালে একটি মাছের দোকান থেকে ০৮ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা। তবে মৎস্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বিক্রেতা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো সাজিয়াড়া মাদ্রাসায় বিতরণ করা হয়।অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, পরিবেশ ও দেশীয় প্রজাতির মাছের নিরাপত্তার জন্য আফ্রিকান মাগুর বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ। ক্ষতিকর এই মাছের চাষ, পরিবহন ও বিক্রি বন্ধে তাদের এই তদারকি এবং অভিযান অব্যাহত থাকবে। বাজারগুলোতে যাতে কেউ গোপনে এই মাছ বিক্রি করতে না পারে, সেজন্য মৎস্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।অভিযানকালে স্থানীয় বাজারের ব্যবসায়ী, ক্রেতাসাধারণ এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০