bntv24
১৩ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং এইচডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীসহ উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ।শুক্রবার (১২ জুন-২৬) সকালে কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে কেশবপুর উপজেরা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলাম-এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,কেশবপুর থানার অফিসার ইনচার্জ মেছাঃ রোকসানা খাতুন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অবসবপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার নায়েবে আমীর মোঃ সাইদুর রহমান, কেশবপুরের পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন, কেশবপুর উপজেলা এনসিপির সমন্বয়ক সম্রাট হোসেন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেশকাতুল ইসলাম প্রমূখ।উদ্বোধনের পর অতিথিরা শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞানমনস্কতা, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীতে উপজেলার ৩৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রথম, ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় এবং মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে।অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পর্যায়ের দর্শকেরা উপস্তিত ছিলেন। কেশবপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এটি একটি ব্যতিক্রমধমী কর্মসূচি পালন করলেন।প্রথম স্থান অধিকারী মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম (ভারপ্রাপ্ত) জানান, আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করেছে। সংশ্লিষ্ট শিক্ষকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীরা এ পর্যন্ত আসতে পারায় সকলকে ধন্যবাদ। সকলের কাছে দোয়া প্রার্থী যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০