bntv24
১৬ জুন ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় আপস সংগঠন এর ক্লাইমেট ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত:

ডেস্ক :

খুলনায় আপস সংগঠন এর ক্লাইমেট ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৪ জুন) খুলনা শহরের ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে আপস যুব সংগঠন এর উদ্যোগে দিনব্যাপী এই জলবায়ু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী, পরিবেশকর্মী, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।ক্লাইমেট ক্যাম্পে সিগনেচার ক্যাম্পেইন, জলবায়ু বিষয়ক জারিগান, পটগান, সচেতনতামূলক পথনাটক এবং উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং পরিবারভিত্তিক উদ্যোগের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।অনুষ্ঠানে নজরুল ইসলাম মঞ্জু বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল সরকার বা উন্নয়ন সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার ও সম্প্রদায়ভিত্তিক সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় পরিবেশবান্ধব উদ্যোগ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আপস যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রেদওয়ানুল রুহান সকল অংশগ্রহণকারী, অতিথি, স্বেচ্ছাসেবক ও সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই একটি সম্মিলিত দায়িত্ব। পরিবার, সমাজ ও রাষ্ট্র একসঙ্গে কাজ করলেই একটি টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।”উল্লেখ্য, অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেছে দ্যা আর্থ সোসাইটির ইয়ুথ ফর কেয়ার প্লাটফর্ম এবং টুরিজম পার্টনার হিসাবে ছিল ফেমাস ট্যুর বিডি।আয়োজকরা ভবিষ্যতেও পরিবেশ ও জলবায়ু বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০