bntv24
১৭ জুন ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক দুটি চাঞ্চল্যকর ঘটনার তদন্তে জেলা পুলিশের সর্বোচ্চ তৎপরতা লক্ষ্য করা গেছে। গতকাল ১৬ জুন ২০২৬ খ্রি. চিরিরবন্দর থানার আত্রাই নদী থেকে উদ্ধার হওয়া দুটি অজ্ঞাত লাশ এবং নশরতপুর ইউনিয়নে সংঘটিত একটি ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।চিরিরবন্দর থানার লক্ষিতলা ব্রিজের দক্ষিণ পাশে আত্রাই নদী থেকে দুই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ সুপার মহোদয় স্বশরীরে নদী তীরবর্তী ওই ঘটনাস্থল পরিদর্শন করেন।চিরিরবন্দর থানাধীন ১নং নশরতপুর ইউনিয়নের কোম্পানীর মোড় হতে নশরতপুর ফকিরপাড়া এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে এই স্থানটিও পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্তকারী কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার সার্বিক অগ্রগতির খোঁজ নেন এবং দ্রুত রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।চিরিরবন্দর থানা পুলিশের দ্রুত ও পেশাদার অভিযানের ফলে উক্ত ধর্ষণ মামলার ঘটনায় জড়িত আসামিদের ইতিমধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আসামিদের আইনের আওতায় আনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।দিনাজপুর জেলা পুলিশ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০