bntv24
২৩ জুন ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ দলের তৎপরতা জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী

ডেস্ক :
একটি নিষিদ্ধ দলের তৎপরতা জাতির জন্য ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। দলটি এক সময় রাজনৈতিক দল ছিল, কিন্তু জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ তারা পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ। নিষিদ্ধ মানে নিষিদ্ধই।তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়াকে জাতি যেভাবে দেখেছে, তা স্পষ্ট। জনগণের দাবি ও গণঅভ্যুত্থানের মাধ্যমে দলটি নিষিদ্ধ হয়েছে। জনগণই তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে। রাজনৈতিক দলের বৈধতা জনগণ দেয়, এখন জনগণ ও আইন উভয়ই তাদের নিষিদ্ধ করেছে। তাই এ বিষয়ে কথা না বলাই শ্রেয়।এ সময় মন্ত্রী সরকারি জমি ব্যবহারে নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা সরকারি জমি চিহ্নিত করা হচ্ছে। এক একরের বেশি ও কম জমি আলাদাভাবে শ্রেণিবদ্ধ করা হচ্ছে এবং তিন একরের বেশি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী জানান, তিন একরের বেশি জায়গায় এক মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এসব জায়গায় সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয়ভাবে ব্যবহারের পাশাপাশি জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে।অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০