bntv24
২৭ জুন ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামাবাদের গজালিয়ায় সেতু থাকলেও দুই প্রান্তে সংযোগ সড়ক নেই, ভোগান্তি চরমে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের গজালিয়ায় নির্মিত সেতুটিই দীর্ঘদিন ধরে সংযোগ সড়কের অভাবে কার্যকর ব্যবহার করা যাচ্ছেনা। ফলে সাধারণ মানুষের চলাচল সহজ হওয়ার বদলেই বেড়েছে চরম জনভোগান্তি। দেখা যায়, এ সেতুটি হলেও দুইপাশে সংযোগ না থাকায় অতি কষ্টের বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ সাধারন লোকজন মইয়ের সাহায্য সেতুর উপর দিয়ে এপার-ওপার পারাপারে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ছবিসমুহ মুহুর্তেই ভাইরাল হয়ে পড়ে সবখানেই।স্থানীয়রা জানান,জনসাধারণের যাতায়াত সহজ করতে সরকারি অর্থ ব্যয়ে সেতুটি নির্মাণ করা হলেও দুই প্রান্তে প্রয়োজনীয় কানেক্টিং সড়ক না থাকায় যানবাহন তো দূরের কথা, পথচারীদেরও স্বাভাবিকভাবে চলাচল করতে বেগ পেতে হচ্ছে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। দীর্ঘকাল অতিবাহিত হলেও দেখার কেউ নেই। এলাকাবাসীর দাবী,সেতুটি চালু করতে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া অতি প্রয়োজন। অন্যথায় নির্মিত অবকাঠামোর প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হবে স্থানীয় জনগণ। সরকারি বিনি য়োগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন থেকে যাবে।সচেতন মহল জানান,সেতুর দুপাশে সংযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক সেতুটি পূর্ণাঙ্গভাবে ব্যবহার উপযোগী হয়ে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সেই বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জরুরী হস্তক্ষেপও কামনা করছেন তারা।
আবু তৈয়ব নামে এক ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন,
ঈদগাঁও ঈদগড় সড়কের ডাকাত প্রবণ এলাকা এড়িয়ে নিরাপদে যাতায়াতের জন্য এই ব্রীজ ছিল দীর্ঘদিনের দাবি। সেই অনুযায়ী গজালিয়া ও ঈদগড় সড়কের নির্মিত হয় এই ব্রীজ। যা দিয়ে অনায়াসে ঈদগাঁও ঈদগড় সড়কের ডাকাত প্রবণ এলাকা এড়িয়ে (ঈদগাঁও-ঈদগড়) যাতায়াত করা একেবারেই সহজ ও সম্ভব। দুঃখের বিষয় হচ্ছে, নির্মাণ কাজ শেষ হয়েছে দীর্ঘ ২/৩ বছর হলেও সংযোগ সড়কের কোন কাজ হয়নি। কোটি টাকার ব্রীজের সুফল থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। এলাকাবাসী,ঈদগাঁও-ঈদগড়ের সাধারণ মানুষ সংসদ সদস্যের কাছে আশা করেন যে, তিনি যেন দ্রুত ব্রীজের সমস্যা সমাধানের ব্যবস্থা করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।ব্রীজের উভয় পাশে রাস্তার জমি সংক্রান্ত সমস্যা নিরসন পূর্বক দুই দিকে কানেক্টিং সড়কের কাজ বাস্তবায়ন করে জনদূভোগ থেকে মুক্তি দেওয়ার জোর দাবী এলাকাবাসীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০