লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে এসআই(নিঃ) জাহেদুল কাদের, এসআই(নিঃ) সুমন কান্তি দে, এএসআই(নিঃ) বিল্লাল হোসেন, এএসআই(নিঃ) আলতবা হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ ইং ২৮/০৬/২০২৬ ইং তারিখ বিকাল ৪:০০ ঘটিকার সময় গোপন সূত্রে জানা যায় যে, সীমান্তঘেঁষা সেনারবাদী গ্রামের বাসিন্দা আবু জাহের মিয়ার ছেলে কালু ও তার ভাই ইদন দীর্ঘদিন ধরিয়া এলাকায় মাদক ব্যাবসা করিয়া আসিতেছে, তারা মাদক ব্যাবসাকে নিয়ন্ত্রন ও আইন শৃঙ্ঘলা বাহিনীর চোখে ফাকিঁ দেবার জন্য টিনের তৈরী নিচ বসতঘরের চারপাশে সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যাবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ করিয়া আসিতেছে। গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ ইদন মিয়া(৩৫), পিতা-মোঃ জাহার মিয়া, মাতা-সামছুন নাহার, সাং-সেনারবাদী, ৯নং ওয়ার্ড, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে ধৃত করা হয়। তার ভাই কালু‘কে ইতিপূর্বে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। আসামী ইদন মিয়ার এর বসত ঘর হইতে ১২টি সিসি ক্যামেরা অপসারণসহ দেশীয় অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন রকমের চোরাই সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ইদন মিয়া‘কে বিস্ফোরকদ্রব্য আইনের মামলার তদন্তপ্রাপ্ত আসামী হিসেবে প্রাথমিক ভাবে প্রতিয়মান হওয়ায় আসামী ইদন মিয়া‘কে উক্ত মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। অপর অভিযানে আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে আভিযানিক দল ২৮/০৬/২০২৬ ইং তারিখ বিকাল ৪টা :৩০ ঘটিকার সময় আসামী আলফাজ হোসেন প্রকাশ জুম্মান(৩৫), পিতা-মুখলেছুর রহমান, সাং-দ্বিজয়পুর(গাজীর বাজার), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া‘কে তাহার নিজ বসত বাড়িতে অভিযান পরিচালনা করা কালীন সময় তার নিজ বসত ঘরের পাশের বিল্ডিং হইতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া সময় ধৃত করা হয়। আসামী আলফাজ হোসেন প্রকাশ জুম্মান একজন চোরাকারবারী এবং একাধীক মাদক মামলার আসামী হিসেবে তার নামে আখাউড়া থানায় ০৪টি গ্রেফতারী ওয়ারেন্ট রহিয়াছে এবং এছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন যুবলীগের সক্রিয় সদস্য এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সম্ভ্যাব্য যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী। বর্তমানে তাকে গ্রেফতারী পরোয়ানার পাশাপাশি সন্ত্রাস বিরোধ আইনের মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন