বিশেষ প্রতিনিধি (বরিশাল)
২ ডিসেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরনদীতে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে

বরিশালের গৌরনদীতে অপারেশনের মতো অতি সংবেদনশীল চিকিৎসা পদ্ধতিকে হাতিয়ার বানিয়ে ভয়াবহ প্র তারণার ঘটনা ফাঁস হয়েছে। অন্যের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজেকে ইউরোলজি ও জেনারেল সার্জন পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীর জীবন নিয়ে ছিনিমিনি ও প্রতারণা করে আসছিলেন আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের চিকিৎসক ফিরোজ আহমেদ।

‎‎অবশেষে সোমবার (১ ডিসেম্বর) রাতে গৌরনদী উপজেলা প্রশাসনের অভিযানে তাকে আটক করা হলে তার প্রতারণার মুখোশ উন্মোচিত হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

‎‎প্রশাসন সূত্রে জানা গেছে ​আটক ফিরোজ আহমেদ পিরোজপুর জেলার স্বরূপকাঠির বাসিন্দা হলেও তিনি নিজেকে নিজেকে প্রকৃত চিকিৎসক ইউরোলজি ও জেনারেল সার্জন ডা. মো. আমিরুল ইসলাম’ এর নাম ও তার বিএমডিসি নম্বর ব্যবহার করে নিজেকে পরিচয় দিয়ে গৌরনদীতে চিকিৎসার নামে দীর্ঘদিন প্রতারনা করে আসছেন।

‎‎এই ভূ্যা চিকিৎসক বরিশালের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে জটিল ও ঝুঁকিপূর্ণ সার্জারি পর্যন্ত করে আসছিলেন। ভুয়া চিকিৎসক বিএমডিসির যে রেজিস্ট্রেশন নম্বর (২৮৭৩৫) নিজের পরিচয় দিতেন তিনি ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আমিরুল ইসলাম এর। অথচ একই নাম ব্যবহার করে ফিরোজ দীর্ঘদিন ধরে রোগীর জীবন বাজি রেখে অপারেশন চালিয়ে যাচ্ছিলেন।

গৌরনদী উপজেলার টরকি (সুন্দরদী) এলাকার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদার ও গৌরনদী মডেল থানার পুলিশ।

‎​আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ অন্যের সনদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখা, অপারেশন করা এবং সাধারণ মানুষকে প্রতারিত করার কথা স্বীকার করেন।

‎​প্রতারণার এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের জীবন-মরণ নিয়ে এমন ছেলেখেলা করার সাহস হাসপাতাল কর্তৃপক্ষ কীভাবে পেল? কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই কেবল অর্থের লোভে একজন ভুয়া সার্জনকে অপারেশন থিয়েটারে প্রবেশাধিকার দেওয়ায় তাদের উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীনতা চরম ক্ষমার অযোগ্য!। আমরা ভূয়া চিকিৎসক ও হাসাপাল কর্তৃপক্ষের দৃষ্ঠান্তমূলক শাস্তি চাই।

‎‎​গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানিয়েছে, স্বাস্থ্যসেবার নামে যারা প্রতারণা করে, তাদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং জনজীবনের নিরাপত্তায় এমন অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান আটকৃত ভুয়া ডাক্তার ফিরোজ আহমেদ ও হাসপাতালের পরিচালক ফরিদা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আটক কৃত ফিরোজ আহমেদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০