bntv24
১ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সত্যনিষ্ঠ সাংবাদিকতার নতুন প্রত্যয়ে দৈনিক আজকের কণ্ঠস্বর-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী দিঘলিয়ায় উদযাপন

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
‎সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দৈনিক আজকের কণ্ঠস্বর-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী খুলনার দিঘলিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।বুধবার (১ জুলাই) উপজেলার চন্দনীমহল কাটাবনস্থ জে এস রিভার ভিউ পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সাংবাদিকদের মিলনমেলা, শুভেচ্ছা বিনিময়, সম্মাননা প্রদান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। উদ্বোধক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন দৈনিক আজকের কণ্ঠস্বর-এর প্রকাশক ও সম্পাদক তাহমিনা আক্তার শিপন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. ফরহাদ হোসেন, উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রকিব মল্লিক এবং স্টার জুট মিলস এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি গাজী এনামুল হাসান মাসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহাদুল সানা।স্বাগত বক্তব্যে প্রকাশক ও সম্পাদক তাহমিনা আক্তার শিপন বলেন, সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। সত্য, ন্যায় ও জনস্বার্থে আপসহীন অবস্থান নিয়ে দৈনিক আজকের কণ্ঠস্বর ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে।আলোচনা সভায় বক্তারা বলেন, অপতথ্য ও গুজবের এই সময়ে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে আরও সাহসী ভূমিকা পালন করতে হবে।‎অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজন ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় জাতীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ সাংবাদিক পদকপ্রাপ্ত, জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবং দৈনিক আজকের কণ্ঠস্বর-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এস. এম. সাইফুল ইসলাম কবিরকে ‘শ্রেষ্ঠ সাংবাদিক সম্মাননা’ প্রদান করা হয়।
‎সম্মাননা গ্রহণ করে তিনি বলেন, এই স্বীকৃতি সত্যনিষ্ঠ সাংবাদিকতার প্রতি তাঁর দায়বদ্ধতাকে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে মানুষের কথা তুলে ধরতে অনুপ্রাণিত করবে।‎পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দুই বছরের সফল পথচলা উদযাপন করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।বক্তারা আশা প্রকাশ করেন, পাঠকের আস্থা ও ভালোবাসা নিয়ে দৈনিক আজকের কণ্ঠস্বর আগামী দিনেও সত্য, সাহস, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০