bntv24
৪ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা শিবলী লস্কর আহত

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের কৃতি সন্তান মো. শিবলী আহমেদ লস্কর মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ৩ জুলাই বিকেলে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তার আঘাত বেশিরভাগ দু”পায়ে, হাতে। প্রাথমিক চিকিৎসা রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।আহত শিবলী আহমেদ লস্কর ঘাটভোগ ইউনিয়ন বিএনপির যুবদলের রাজনীতির সাথে জড়িত। রাজনীতির পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত। গরীব-দুঃখী মানুষের বন্ধু হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে। যেকোনো সামাজিক বিপদে-আপদে তিনি সবার আগে পাশে দাঁড়ান বলে জানান স্থানীয়রা।তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘাটভোগ ইউনিয়ন ও আনন্দনগর গ্রামে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। দলের নেতাকর্মী, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে তার খোঁজখবর নিচ্ছেন।ঘাটভোগ ইউনিয়নবাসী শিবলী লস্করের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা তার আশু রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। স্থানীয় যুবদল নেতা কর্মীরা বলেন, “শিবলী ভাই আমাদের এলাকার গর্ব। তিনি মানুষের জন্য কাজ করেন। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সড়কে মোটরসাইকেল চালানোর সময় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০