bntv24
৮ জুলাই ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খর্নিয়া ইউপি নির্বাচনে তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান

এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, দলীয় নেতাকর্মীদের তৎপরতা এবং সাধারণ ভোটারদের নানা জল্পনা-কল্পনায় সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। চায়ের দোকান, হাট-বাজার, গ্রামীণ আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা।সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমানের নাম তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের আলোচনায় অন্যতম। দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা, দলীয় আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মত রয়েছে।তৃণমূল নেতাকর্মীদের দাবি, দলীয়ভাবে যদি কর্মীবান্ধব নেতা শেখ শাহিনুর রহমানকে চেয়ারম্যান পদে সমর্থন দেওয়া হয়, তাহলে তিনি সাধারণ ভোটারদের ব্যাপক সমর্থন পাবেন এবং নির্বাচনে উল্লেখযোগ্য ব্যবধানে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা, নেতাকর্মীদের পাশে থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।স্থানীয় একাধিক তৃণমূল নেতা, কর্মী ও সচেতন নাগরিকের সঙ্গে কথা বলে জানা যায়, শেখ শাহিনুর রহমান রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন ভদ্র, মার্জিত, মিষ্টভাষী ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত। তাদের ভাষ্য, রাজনৈতিক দুঃসময়ে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন সময়ে দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিপদ-আপদে তাদের পাশে দাঁড়িয়েছেন। এ কারণেই তৃণমূল পর্যায়ে তিনি একজন কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।স্থানীয়দের মতে, তিনি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যায় মানুষের পাশে থাকার কারণে সাধারণ মানুষের মধ্যেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে অনেকেই মনে করেন।সম্প্রতি এক বার্তায় শেখ শাহিনুর রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ইউনিয়নবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, “দলমত নির্বিশেষে আমি সকল মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা এবং কালোকে কালো বলুন। জনগণের সেবাই হবে আমার একমাত্র লক্ষ্য।”তিনি আরও বলেন, তার পরিবার দীর্ঘদিন ধরে খর্নিয়া ইউনিয়নের মানুষের সেবার সঙ্গে সম্পৃক্ত। তার পিতা মরহুম শেখ আমজাদ হোসেন খর্নিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বড় ভাই মরহুম শেখ দিদারুল ইসলাম দিদার ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাদের আদর্শ অনুসরণ করেই তিনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।নির্বাচিত হওয়ার সুযোগ পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন শেখ শাহিনুর রহমান। তিনি বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, যুবসমাজের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং অসহায় মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন।এদিকে, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও জনসম্পৃক্ততা দিন দিন বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সিদ্ধান্ত, স্থানীয় রাজনৈতিক সমীকরণ এবং সাধারণ ভোটারদের আস্থাই শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে তফসিল ঘোষণার আগেই খর্নিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তাতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের আভাস স্পষ্ট হয়ে উঠছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০