bntv24
৯ জুলাই ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় বস্তাবন্দী কিশোরীর লাশ: পরিচয় মিলতেই নতুন রহস্য, পিতা-মাতার ভূমিকা নিয়ে পুলিশের সন্দেহ

ডেস্ক :

খুলনা মহানগরীর সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় শনাক্তের পর তদন্তে নতুন মোড় এসেছে। নিহতের পিতা-মাতার ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করে।খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও পরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত নির্ঝরা (১৭) নগরীর ৮৯ নম্বর বসুপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আলীম হোসেনের মেয়ে।পুলিশ জানায়, নিহতের বাবা মো. আলীম হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি নিজের মেয়ের বলে শনাক্ত করেন। তবে পরে পুলিশ তাদের বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং নিহতের বাবা-মায়ের কোনো সন্ধান মেলেনি।তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, নির্ঝরাকে অন্য কোথাও হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং মরদেহ সেখানে কীভাবে আনা হয়েছে—এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং ঘটনার রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করছে। একই সঙ্গে নিহতের বাবা-মায়ের রহস্যজনক অনুপস্থিতির বিষয়টিকেও গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০