bntv24
১১ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুজব ঠেকাতে আইনজীবী ও স্থানীয়দের আহ্বান

মোল্লা জাহাঙ্গীর আলম :

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও গুজব ঠেকাতে সতর্ক করেছেন খুলনা জজ কোর্টের আইনজীবী ও স্থানীয় ব্যক্তিরা এবং জনপ্রতিনিধিরা।খুলনা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মিনা মিজানুর রহমান বলেন, নির্বাচন কমিশন মনোনয়নের সময় প্রার্থীর সব সনদ যাচাই করে। যাচাই না করে কারো শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা ঠিক নয়।খুলনা জজ কোর্টের আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম বলেন, প্রার্থীর যোগ্যতা নিয়ে সন্দেহ থাকলে প্রমাণসহ নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।খুলনা জজ কোর্টের আইনজীবী এডভোকেট রাহান আহমেদ বলেন, মিথ্যা তথ্য দিয়ে কারো মানহানি করলে ভুক্তভোগী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে পারেন। দায়িত্বশীলদের এ বিষয়ে আরও সতর্ক হতে হবে।খুলনা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মিরাজ আহমেদ বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে গুজব ও অপপ্রচার বন্ধ করা জরুরি। ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে সঠিক তথ্যের ভিত্তিতে।খুলনা জজ কোর্টের আইনজীবী মো. জামাল উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের অফিসিয়াল তথ্য ছাড়া কোনো পোস্ট শেয়ার করা উচিত নয়। গুজবে কান দিলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়।খুলনা জজ কোর্টের আইনজীবী এডভোকেট দিপ্তী রানী বলেন, নারী প্রার্থীদের নিয়ে অনেক সময় ভিত্তিহীন তথ্য ছড়ানো হয়। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।খুলনা জজ কোর্টের আইনজীবী এডভোকেট বিশ্বজিৎ তরফদার বলেন, আইন সবার জন্য সমান। প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ায় যেতে হবে, ফেসবুকে বিচার নয়।এছাড়া রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বাসিন্দা মোল্লা জাহাঙ্গীর আলম বলেন, কোন শিক্ষাগত যোগ্যতা সরাসরি সরকারের পক্ষ থেকে তথ্য প্রকাশ করা হয়নি। তাই মিথ্যা তথ্য, গুজব ছড়িয়ে নিজেকে সমাজের নিকট ছোট করবেন না। অনুরোধ রইল।আইনজীবী ও স্থানীয়রা সকলেই একমত, ইউপি নির্বাচনকে কলুষিত করতে মিথ্যা নিউজ থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে যারা দায়িত্বশীল তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০