bntv24
১১ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতি বৃষ্টিতে বিপর্যস্ত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন: অসহায়দের পাশে খাদ্য সামগ্রী নিয়ে উপজেলা প্রশাসন

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা
টানা অতি বর্ষণে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় খেটে খাওয়া ও অসহায় দরিদ্র মানুষ। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আজ বেলা সাড়ে ১১টায় আটলিয়া ইউনিয়নের প্লাবিত এলাকার ৬৫টি বানভাসি ও দুস্থ পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিস সবিতা সরকারের নেতৃত্বে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রফিকুল ইসলাম এবং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য (মেম্বার), স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রমে অংশ নেন।ত্রাণ বিতরণ শেষে আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মিস সবিতা সরকার (উপজেলা নির্বাহী অফিসার, ডুমুরিয়া):”টানা অতি বৃষ্টির কারণে ডুমুরিয়ার বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে, বিশেষ করে আটলিয়া ইউনিয়নের অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্যোগে একজন মানুষও যেন না খেয়ে থাকে, তা নিশ্চিত করতে আমরা মাঠে নেমেছি। আজ বেলা সাড়ে ১১টায় আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রাথমিকভাবে ৬৫টি পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এই সরকারি সহায়তা অব্যাহত থাকবে।”অমিত কুমার বিশ্বাস (সহকারী কমিশনার – ভূমি):”বৃষ্টির পানিতে অনেকের ঘরের চুলা জ্বলছে না। আমরা সরেজমিনে এসে মানুষের দুর্ভোগ দেখছি এবং তাৎক্ষণিকভাবে তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দিচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য সব ধরনের লজিস্টিক সাপোর্ট প্রস্তুত রাখা হয়েছে।”
শেখ হেলাল উদ্দিন (চেয়ারম্যান, আটলিয়া ইউনিয়ন পরিষদ)”হঠাৎ এই অতি বৃষ্টিতে আমার ইউনিয়নের দিনমজুর ও প্রান্তিক মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। খবর পেয়েই আমাদের ইউএনও মহোদয়, এসিল্যান্ড মহোদয় এবং পিআইও সাহেব দ্রুত ছুটে এসেছেন। আজকের এই সংকটে দল-মত নির্বিশেষে স্থানীয় ইউপি সদস্য এবং বিএনপি নেতৃবৃন্দ যেভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ৬৫টি পরিবারের হাতে খাবার তুলে নদিতে সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।”ত্রাণ বিতরণ চিত্রশনিবার বেলা সাড়ে ১১টার দিকে আটলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৬৫টি পরিবারের তালিকা তৈরি করে সরাসরি তাদের হাতে চাল, ডাল, তেল ও লবণ সম্বলিত খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়া হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ত্রাণ বিতরণ সম্পন্ন হয়। হঠাৎ করে ঘরের দোরগোড়ায় খাবার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় অসহায় মানুষগুলো।স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃষ্টির পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং পানিবন্দী মানুষেরা স্বাভাবিক জীবনে ফিরতে না পারা পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম ধাপে ধাপে অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০