bntv24
১২ জুলাই ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নান্দাইলে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নান্দাইল প্রতিনিধিঃ এ, কে, রমিজ উদ্দিন আহম্মেদ
ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির উদ্যোগে পরিচিতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে নান্দাইল সমূর্ত জাহান মহিলা কলেজ প্রাঙ্গণে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেন, “দেশের মানুষ জান্নাতের টিকেট বাদ দিয়ে বিএনপির ইশতিহার গ্রহণ করেছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই নির্বাচনী ইশতিহার বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। দেশ ও জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য। আমি আগামী পাঁচ বছরে নান্দাইলকে উন্নয়নের নক্ষত্রে পরিণত করতে চাই।”তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠনের পর থেকে নান্দাইলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও গ্রামীণ অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়েছে। নান্দাইলে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এলাকায় জুয়া, মাদক, চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। কেউ যদি অনৈতিক কর্মকাণ্ড বা দুর্নীতিতে জড়িত থাকে, তাহলে প্রশাসনকে অথবা আমাকে জানান, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রফিকুজ্জামান ভূঞা মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।এ কে এম এনায়েত উল্লাহ কালাম বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার দেশটাকে লুটেপুটে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ডে সুসংগঠিত কমিটি গঠন করতে হবে, যাতে কোনো অপশক্তি আর দেশকে ধ্বংস করতে না পারে।”মোতাহার হোসেন তালুকদার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘মানবিক প্রধানমন্ত্রী’ উল্লেখ করে বলেন, “তিনি মাঠপর্যায়ের কর্মী ও জনবান্ধব নেতা। জনগণের সমস্যা শোনার সঙ্গে সঙ্গে সমাধানের উদ্যোগ নেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকতে হবে।”সমাবেশে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, আকরাম হোসেন ফেরদৌস, ছাত্রদল নেতা অনিক আহমেদ বাবলুসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০