bntv24
১৩ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরীতে স্কুলছাত্রী ‘নির্জনা’ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ডেস্ক :

নগরীরসরকারী ইকবালনগর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ‘নির্জনা’ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। রোববার নগরীর ২৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। বসুপাড়া বাঁশতলা মোড় এলাকার সর্বস্তরের জনগণ-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার নারী, পুরুষ ও শিশুসহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নিহত স্কুলছাত্রী নির্জনার ঘাতক পিতা-মাতা মাদকাসক্ত। তারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তারা একাধিকবার আটক হয়েছে। এ মাদকাসক্ত দম্পতি তাদের একমাত্র কন্যাকে পৈশাচিকভাবে হত্যা করেছে।বক্তারা এ হত্যাকান্ডে অভিযুক্ত পিতা আকাশকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সদস্য শেখ জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ২৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহমুদ আলম বাবু মোড়ল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, সাংগাঠনিক সম্পাদক ডাঃ শাহীন আহসান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এজে কুদ্দুস, ইয়াছির, ডাঃ হালিম মোড়ল, শুভ, শহিদ, সাগর, হাফেজ সোলায়মান, নাজমুল, ইমরান, মামুন, গোলাম রসুল, জুবায়ের প্রমুখ।উল্লেখ্য গত ৮ জুলাই নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় এক কিশোরির বস্তাবন্দি মৃতদেহ পাওয়া যায়। অনুসন্ধানে পুলিশ জানতে পারে নিহতের নাম আরফানা হোসেন নির্জনা। ঘটনায় জড়িত নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমাকে ১০ জুলাই পুলিশ আটক করে। সীমা ঘটনার বিবরণ উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মূল হত্যাকারী নির্জনার পিতা আলিম হোসেন আকাশকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০