bntv24
১৪ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদার দাবিতে চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যাপক ভাঙচুর

ডেস্ক :

চট্টগ্রাম নগরের চকবাজারে একটি ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে মুখোশধারী সশস্ত্র ব্যক্তিরা। প্রতিষ্ঠানটির দাবি, প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবির জেরে এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।সোমবার সকালে চন্দনপুরা এক্সেস রোড এলাকায় অবস্থিত ডিজিটাল ডটনেট-এর কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৪০ জন মুখোশধারী (মাস্ক পরিহিত) ব্যক্তি সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে পড়ে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা অফিসের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালিয়ে কম্পিউটার, নেটওয়ার্ক সরঞ্জাম, আসবাবপত্রসহ মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করে। এ সময় কর্মীদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।প্রতিষ্ঠানটির দাবি, দীর্ঘদিন ধরে প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। সেই দাবি পূরণ না করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। জানা গেছে, ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।খবর পেয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, নগরের বাণিজ্যিক এলাকায় এমন প্রকাশ্য হামলার ঘটনায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।ওসি নুর হোসেন মামুন বলেন, ‘হামলার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০