bntv24
১৬ জুলাই ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও-চৌফলদডী সড়কে কৃষ্ণচূড়া গাছের বড় ডালপালা কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।জানা যায়, সড়কের জালালাবাদ মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেইভ দ্য চিলড্রেন-এর একটি বিলবোর্ড রয়েছে। ঐ বিলবোর্ডের সামনে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডাল পালা ও সড়কের পাশের আরও একটি গাছ বুধবার (বুধবার) বিকেলে কেটে ফেলা হয়। পরে কাটা ডালপালা কয়েকজন ব্যক্তি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের নজরে এলে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।আটক ব্যক্তিরা স্থানীয়দের জানান, এনজিও সংস্থার লোকজন গাছ কেটে চলে গেছেন এবং তাদের টাকা দিয়ে ডালপালা সরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।এ বিষয়ে বিলবোর্ড স্থাপিত জায়গার মালিক আতিকুর রশিদ তারেক অভিযোগ করে বলেন, আমার জায়গায় বিলবোর্ড বসিয়ে আমার দীর্ঘ দিনের যত্নে বড় করা কৃষ্ণচূড়া গাছটি কেটে ফেলা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।অন্যদিকে সেইভ দ্য চিলড্রেনের জালালাবাদের কমিউনিটি মোবিলাইজার ওবাইদুল হক বলেন, আমাদের সংস্থা থেকে গাছ কাটার কোন নির্দেশ দেওয়া হয়নি। কে বা কারা গাছ কেটেছে, ঘটনা স্থলে গিয়ে খোঁজ নেব এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানাব।স্থানীয়দের দাবী, বিষয়টি তদন্ত করেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে যেকোন সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০