bntv24
১৭ জুলাই ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের বহুল আলোচিত আফিয়া আক্তার খুশি (২১) হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরায় আটক

ডেস্ক:

ঝিনাইদহের বহুল আলোচিত আফিয়া আক্তার খুশি (২১) হত্যা মামলার প্রধান আসামি ও এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. সাঈদ মেহেদী (৩০)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব-৬ জানায়, যশোর সিপিসি-৩ এবং সাতক্ষীরা সিপিসি-১ ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ২০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে সাঈদ মেহেদীকে আটক করে। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ঢেপুখালী পূর্বপাড়া এলাকার বাসিন্দা।মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে আফিয়া আক্তার খুশি ও সাঈদ মেহেদীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা গোপনে বিয়ে করে ঝিনাইদহ শহরে বসবাস শুরু করেন। তবে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ ও ঝগড়া হতো। অভিযোগ রয়েছে, সাঈদ মেহেদী নিয়মিত খুশিকে শারীরিকভাবে নির্যাতন করতেন।গত ১৩ মে ২০২৬ সকালে ভিকটিমের প্রতিবেশী নাইটগার্ড মো. বদর উদ্দিন মোল্যা খুশির কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি খুশিকে ঘরের মেঝেতে বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বাড়ির মালিক বেবী করিমকে বিষয়টি জানানো হলে তিনি ঝিনাইদহ সদর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় সাঈদ মেহেদীকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান শেষে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০