bntv24
১৭ জুলাই ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জালালাবাদে ময়লার পাহাড় : দূগন্ধেই বিষিয়ে উঠেছে পরিবেশ, রোগ ব্যধির আশংকা

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার জালালাবাদ ময়লার পাহাড় দূগন্ধে বিষিয়ে উঠে পরিবেশ। চলাফেরায় যেন দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় লোকজনদের কে। নানান রোগব্যধির আশংকায় স্থানীয়রা। জানা যায়,জালালাবাদের পাবলিক লাইব্রেরীর পাশ্ববর্তী সংলগ্ন পয়েন্টে বৃহৎ একটি ময়লার পাহাড় রয়েছে। আশপাশ অংশটুকু যেন ময়লায় ভরপুর।ময়লা আবজনায় পাশে রয়েছে বাসাবাড়ী,পুকুর, ধর্মীয় উপাসনালয়, শহীদ মিনার এবং পাবলিক লাইব্রেরী। এছাড়া পাবলিক লাইব্রেরী দেয়ালের পাশঘেষে ময়লার স্তুপ যেন চোখে পড়ার মতন পাশ্ববর্তী গ্রাম্য সড়ক দিয়ে চলাচল করে থাকেন প্রতিনিয়ত অসংখ্য মানুষ। হেফজখানাও নূরানী মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আসা যাওয়া করে থাকেন উক্ত সড়ক দিয়ে।আরো জানা যায়, ময়লার পাহাড়ের পাশ্ববর্তী স্থানে বড় পুকুরটিতে সকালে গোসল করে থাকে ব্যবসায়ীসহ স্থায়ীয়রা। এমনকি প্রায়সময় নানা কাজেকর্মে পুকুরের পানিও ব্যবহার করে থাকে। ময়লার গন্ধেই অতিষ্ঠ হয়ে উঠেন লোক জনরা।স্থানীয় সূত্র মতে,ঈদগাঁও বাজারের বিভিন্ন অংশ থেকে ময়লা আবজনাগুলো দিনে/রাতে ফেলা হয়ে থাকে কালীবাড়ী সংলগ্ন পুকুরের পাশ্ববর্তী পয়েন্ট। বৃষ্টির পানিতে ভিজে ময়লা থেকে গন্ধ বের হয়। যে দূগন্ধে অতিষ্ঠ হয়ে পড়ে ছাত্র ছাত্রী সহ বাজারে বিভিন্ন কাজেকর্মে আসা লোকজন।কজন পথচারীর সাথে কথা হলে তারা জানান, ময়লা আবজনার গন্ধে অনেক সময় হাঁটাচলা দায় হয়ে পড়ে। ময়লার কারনে মশা মাছির উপদ্রব বেড়েছে। রোগব্যধির আশংকা প্রকাশ করে তারা। পরিবেশকে ভাল রাখতেই গ্রাম্য এলাকা থেকে ময়লাগুলো সরিয়ে নির্জন স্থানে ফেলার দাবীও জানিয়েছেন।পাবলিক লাইব্রেরীর দায়িত্বশীল রাশেল জানান, দীর্ঘদিন ধরে ময়লা আবজনার স্তুপটি রয়েছে। লোকজন চলাফেরায় দূগন্ধে বিষিয়ে উঠেছেন। সংশ্লিষ্ট কতৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে স্থানীয় তেলীপাড়া সড়কে সহস্রাধিকের বেশি লোকজনকে ময়লা আবজনায় পাশঘেষেই চলা চল করতে হচ্ছে প্রতিদিনই। জালালাবাদ ইউপি পরিষদের দফাদার মিজান জানান, তেলীপাড়ায় জমানো ময়লা সরানোর কোন উদ্যোগ দেখা যাচ্ছেনা। দূগন্ধের মধ্যদিয়ে বসবাস করতে হচ্ছে।  স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা জানান, এলাকা থেকে ময়লা আবজনা সরানোর ব্যবস্থা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০