bntv24
২৫ জুলাই ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় শোভনা -ভদ্রদিয়া ব্রীজের সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: প্রতিবাদের মুখে কাজ বন্ধ,তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রকৌশলীর

এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা:

‎খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা-ভদ্রদিয়া মধ্যবর্তী ভদ্রানদীতে নির্মাণাধীন সংযোগ সড়ক নির্মাণ কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী ওই রাস্তায় বালু ভরাট করার কথা থাকলেও বালুর পরিবর্তে মাটি ও ইটভাটার উচ্ছিষ্ট রাবিশ ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।এ নিয়ে স্থানীয়দের প্রতিবাদের মুখে কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার। তবে কর্তৃপক্ষ বলছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।স্থানীয়দের অভিযোগ, গত দুই মাসের‌ও বেশি সময় ধরে ব্রীজের দুই পাশে সংযোগ সড়কের কাজ চলছে। কিন্তু কাজের সিডিউল তোয়াক্কা না করে বালির পরিবর্তে পরিত্যক্ত ইটভাটার মাটি মিশ্রিত বর্জ্য রাবিশ মিশিয়ে সংযোগ সড়ক ভরাট করা হচ্ছে। তিন ভাগ মাটির সাথে এক ভাগ রাবিশ মিশিয়ে কাজ করায় সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে লোক চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এরশাদ আলী, শহিদুল ইসলাম, লাভলু রহমান,শফিকুল ইসলাম, সোহাগ হোসেন,মিজানুর রহমান, ভ্যানচালক শহিদ‌ ও মটর বাইক চালক ক্ষোভ প্রকাশ করে তারা এক‌ই সুরে সুর মিলিয়ে বলেন, “রাস্তার কাজে বালুর পরিবর্তে মাটি আর ভাটার বর্জ্য ব্যবহার করতে আগে কখনো দেখিনি। এভাবে কাজ হলে সড়কটি কয়েক দিনও টিকবে না।”এবং বর্ষায় রাস্তায় এমন কাদা হয়েছে চলাচলের অনুপযোগী।ভোগান্তির কথা তুলে ধরে পথচারী রাহিলা বেগম বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। কাদামাটি আর রাবিশের কারণে কাদায় কাপড় চোপড় নষ্ট হয়ে হাঁটাই দায় হয়ে পড়েছে। সাধারণ মানুষের চলাচলে চরম কষ্ট হচ্ছে।”তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ব্রীজের কাজ দেখাশোনার দায়িত্বে থাকা রফিকুল ইসলাম ফকির দম্ভের সাথে বলেন, “কাজে যা যা দেয়ার কথা তাই দিচ্ছি। পারলে ঠিকাদারের সাথে কথা বলো।সিডিউলের নিয়ম মেনেই নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী মালামাল ব্যবহার করা হচ্ছে।”কাজের বিষয়ে ঠিকাদার বিশ্বজিৎ কুণ্ডু জানান, ” স্থানীয়রা যাতে ভোগান্তিতে না পড়ে সে জন্য ব্যক্তিগত খরচে ভাটার রাবিশ দিচ্ছি,এ খরচ অফিস আমাকে দিবে না। কাজের মান ঠিক রাখার জন্যই নিয়ম অনুযায়ী সামগ্রী ব্যবহার করা হচ্ছে। কোনো অনিয়ম করা হচ্ছে না।”এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা বলেন, “ব্রীজের সংযোগ সড়কের কাজে সিডিউল বহির্ভূত বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই। সরেজমিনে অনিয়মের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”টেকসই সড়ক নির্মাণ ও পথচারীদের দুর্ভোগ লাঘবে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০