bntv24
২৬ জুলাই ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা পরিচালনা করছেন। সাথে ছিলেন মোঃ সোহরাব হোসেন, আব্দুল খালেক মোঃ রফিকুল ইসলামসহ এলাকা বিশিষ্ট সমাজ সেবক গন্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।সম্প্রতি ডুমুরিয়া সদর ইউনিয়নের ডুমুরিয়া বাজার, খুলশী, খাজুরা, সাজিয়াড়া, মির্জাপুর ও গোলনাসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও মোড়ে মোড়ে তিনি এই গণসংযোগ করেন। গণসংযোগকালে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁর সঙ্গে অংশ নেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সর্বস্তরের জনগণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি আলহাজ্ব ইয়াকুব আলী জমাদ্দারের সুযোগ্য পুত্র আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দার। তিনি ডুমুরিয়া সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা আবুল কাশেমের একমাত্র জামাতা।দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত শাহজাহান জমাদ্দার ২০১৯ সালে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। তাঁর দক্ষ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২০ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি এবং পরবর্তীতে খুলনা জেলার সর্বশ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনেও তাঁর পদচারণা অত্যন্ত সম্মানজনক। তিনি ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, খুলনা বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি, ৫ বরাতিয়া আয়তুননেছা জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও ডুমুরিয়া পাবলিক স্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক, ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’-এর সহ-সভাপতি, ডুমুরিয়া ফাউন্ডেশন সদর ইউনিয়নের সহ-সভাপতি, ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র সহ-সভাপতি এবং চাকুন্দিয়া মাদ্রাসার সহ-সভাপতিসহ একাধিক সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের প্রসারেও তাঁর বিশেষ অবদান রয়েছে। তিনি ‘নিউজ ২৬’-এর পরিচালক, খুলনার ‘সময়ের খবর’ পরিচালনা পর্ষদের সদস্য, ‘আমার অধিকার’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, ‘দৈনিক দৃষ্টিপাত’ ও ‘নিউজ ২৪ ঘণ্টা অনলাইন’-এর ডুমুরিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি ও রোটারী ক্লাব অব মেট্রোপলিটনের সদস্য এবং সাজিয়াড়া মাদ্রাসা ও চাকুন্দিয়া মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসেবে জনসেবায় আত্মনিয়োগ করে আসছেন।এলাকাবাসীর মতে, দীর্ঘদিনের সামাজিক, শিক্ষা ও জনসেবামূলক কাজের অনন্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শাহজাহান জমাদ্দার ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০