ডেস্ক :
আজ ১১ আগস্ট ২০২৬ খ্রিঃ খুলনা জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ) জনাব আনিসুজ্জামান মহোদয়ের সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয় ।অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। খুলনা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পূর্বক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন-জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার-(প্রশাসন ও অর্থ), খুলনা জনাব শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার- (ডিএসবি), খুলনা জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), খুলনা জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল),খুলনা জনাব এম, এম, তারিক-উল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);জনাব শাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);জনাব বিপ্লব কুমার নন্দী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ),খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।