আবিদুর রহমান আলিফ
দেশের সকল শিক্ষার্থীর সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন, খুলনা কর্তৃক আয়োজিত সকল শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার দেশব্যাপী একযোগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন এবং সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকার ওমর ফারুক, পুলিশ সুপার খুলনা, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ, সাম্য ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নজরুলের সৃষ্টিশীল চেতনায় সমৃদ্ধ হোক নতুন প্রজন্ম, বিকশিত হোক শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা।