জি. এম. ফিরোজ, ডুমুরিয়া:
খুলনার ডুমুরিয়ার কৃতী সন্তান, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) খুলনা বিভাগের সাবেক সভাপতি আলহাজ্ব গাজী তফসীর আহমেদ আর.আর.জি.জি.টি. মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় থুকড়ায় আর.আর.জি.জি.টি. মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সার্বিক আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন দায়িত্বে গাজী তফসীর আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার রায়, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল রহমান, শেখ শামিম, অনাধি মোহন মণ্ডল, শেখ আসাদুজ্জামান, শেখ আবুল কালাম আজাদ, শিক্ষক প্রভাষ চন্দ্র মণ্ডল, বিষ্ণুপদ বালা, ডা. রঞ্জন কুমার রায়, ইউপি সদস্য গোলাম রব্বানী, মুক্তা বেগম, আসমা বেগম, সুশান্ত কুমার রায়, শিক্ষক মুজিবুর রহমান, মো. ইলিয়াস সরদার, শিক্ষক গফফার আহমেদ, গাজী হোসেন আলী, রামপ্রসাদ মণ্ডল, শিক্ষক কাজী হাদিউজ্জান, মোল্লা নিজাম উদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা ইকবাল হোসেন মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসী।অনুষ্ঠান পরিচালনা করেন ২নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহেদুজ্জামান বাবু। অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. এম. কামাল আহমেদ।এদিকে একই কমিটিতে খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামিমকে অভিভাবক সদস্য মনোনীত করায় তাঁকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে নবনির্বাচিত সভাপতি গাজী তফসীর আহমেদকে শুভেচ্ছা জানান। এ সময় বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদনের ক্ষেত্রে সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।বক্তারা বলেন, গাজী তফসীর আহমেদের দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্ব ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব গাজী তফসীর আহমেদ তাঁর প্রতি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।