প্রতিনিধি :আবিদুর রহমান আলিফ
অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে সচেতনতামূলক ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত।এ অনুষ্ঠানে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের পরিবারের মধ্যে পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিতকরণে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়। শিশুর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।