নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে ঈদগাঁও উপজেলা পোকখালী ইউনিয়নের ইছাখালী চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।ঈদগাঁও থানা ওসি এটিএম শিফাতুল মাজদারে নির্দেশে থানার এসআই অচিন্ত কুমারের নেতৃত্বে ইছাখালী থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংখ্যালঘু সম্প্রদায়,শিক্ষক,ইমাম,আইনজীবী,স্থানীয়রা অংশ নেন। সমাবেশে থানার সিনিয়র অফিসার এসআই মাহবুব আলী, ইউপি মেম্বার কামরুল ইসলাম, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আজিজুল হক রুবেল, যুবনেতা মোঃ আলমগীরসহ আরো অনেকে বক্তব্য রাখেন।সমাবেশে বক্তারা বলেন, পোকখালী ইউনিয়নের ইছাখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুলিশি সেবাকে আরও জন বান্ধব ও কার্যকর করা হবে।সমাবেশে ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা সংক্রান্ত নানা পরামর্শ তুলে ধরলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।