ডুমুরিয়া প্রতিনিধি : জি এম ফিরোজ
ডুমুরিয়ায় তিন পিস ইয়াবাসহ তপন মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার আরাজি সাজিয়াড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তপন মণ্ডল ওই এলাকার আনন্দ মণ্ডলের ছেলে।ডুমুরিয়া থানার সেকেন্ড অফিসার এসআই অনিমেষ কুমার জানান, পুলিশের একটি দল অভিযান চালিয়ে তপন মণ্ডলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস আদালত পরিচালনা করে ওই দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত তপন মণ্ডলকে মঙ্গলবার খুলনা জেল সুপারের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।