নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি পরিবেশ-পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রবিবার দুপুর ১২টা ৩০মিনিটে এ কর্মসূচি আয়োজন করা হয়।বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার প্রধান অতিথি হিসাবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে বাকৃবি শাখার আহবায়ক মো: আতিকুর রহমান আতিক, সদস্য-সচিব মো: শফিকুল ইসলাম শফিক ও সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম শোয়েবসহ ছাত্রদল নেতৃবৃন্দ অংশ নেন। অভিযানে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ গ্রহণ করেন।কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। হাতে গ্লাভস ও মাথায় সুরক্ষাবস্ত্র পরে তাঁদের পরিচ্ছন্নতা কার্যক্রম ক্যাম্পাসে সাড়া ফেলেছে।