নিজস্ব প্রতিনিধি অনুপম মল্লিক
খুলনা জেলার ডুমুরিয়া ফুলতলা ও মেট্রোপলিটন খান জাহান আলী থানা নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়ার খাল বিল নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা ভরে আছে প্রতিটিখালে কৃষক মৎস্যজীবী মানুষের যোগাযোগের পথ গুলো বন্ধ।আর তেমনি মশা সাপের বাস ভুমি ।যে দিক তাকাবেন শুধু কচুরিপানা ভরে আছে।এ অবস্থার দশা থেকে এ অঞ্চলের কৃষক সমাজ মুক্তি চায়।এ এলাকার সর্বস্তরের জনগণ বারবার জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়েছেন।কিন্তু কোন ফল মেলেনি। এ নিয়ে জনমনে চরম হতাশাও ক্ষোভ দেখা দিয়েছে।জলাবদ্ধ এলাকার কৃষ্ণনগর বটবেড়া বারানসি সারাভিটা মুজার ঘুটা অঞ্চলে মানুষের নানা সমস্যা নিয়ে জনপ্রতিনিধিদের নেওয়া তেমন কোন উদ্যোগ চোখে পড়েনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত জলাবদ্ধতা এলাকায় কোন ধরণের সরকারি ভাবে সাহায্য ঔযধ খাদ্য সহায়তা পৌঁছায়নি।মানবেতর ভাবে জীবন কাটাচ্ছে বিল ডাকাতিয়া বাসী। রঘুনাথপুর রংপুর ইউনিয়নের বেশি ভাগ বিলে ব্যাপক পরিমাণে কচুরিপানায় ভরে আছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এব্যাপারে চুপ কেন। এই প্রশ্ন এখন সবার।