নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা মতিঝিলস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আহমেদ আযম খান, এমপি। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি এবং নোয়াখালী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক ও কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ের এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।