ডুমুরিয়া নিজস্ব প্রতিনিধি:জি,এম,ফিরোজ,
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি বলেছেন, উত্তর ডুমুরিয়ার কৃষকদের স্বার্থে জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে কৃষিজমিতে নির্বিঘ্নে আবাদ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।শনিবার দুপুর ১২টার দিকে ডুমুরিয়ার কেওড়াতলা সুইচগেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কেওড়াতলার পাশে বন্ধ থাকা পুরোনো সুইচগেটটি খুলে দেওয়ার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে চেচুড়ি বিল, মধুগ্রাম বিলসহ আশপাশের বিভিন্ন বিলের পানি দ্রুত নিষ্কাশনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আব্দুর রব আকুঞ্জি, মাস্টার আমিনুল ইসলাম হালদার, ডা. আলমগীর হোসেন, অধ্যাপক জি.এম. আমানউল্লাহ, অধ্যাপক হুমায়ুন কবির স্বপন, চেয়ারম্যান বি.এম. জহুরুল হক, আলমগীর আলম শাহীন, দেলোয়ার হোসেন, এফ.এম. গোলাম সারোয়ার, রফিকুল ইসলাম, ইউপি সদস্য কামাল হোসেন, হাফিজুর রহমান, আব্দুল হালিম সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন।