প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:৫০ পি.এম
সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের উপস্থিতিতে তিন সাংবাদিকের ওপর হামলা ও বেধড়ক মারধরের ঘটনা ঘটে
- সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের উপস্থিতিতে তিন সাংবাদিকের ওপর হামলা ও বেধড়ক মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। হামলায় বাংলা নিউজের সাংবাদিক Tofayel Ahammed, প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক Md. Jahirul Islam এবং আগামীর সময়ের সাংবাদিক Md. Siam Hossain Gazi আহত হয়েছেন।সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হবেন—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।সাংবাদিকদের ওপর হামলা বন্ধ হোক।কলম ও ক্যামেরার স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত হোক।আরাফাত হিমেল সাবেক রিপোর্টার,।সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি।উপ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কেন্দ্রীয় কমিটি
Copyright © 2026 BNTV24. All rights reserved.