নিজস্ব প্রতিবেদক। সামাজিক অনাচার ও অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ‘নিরাপদ খুলনা চাই’ বটিয়াঘাটা উপজেলা শাখার ৪২ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে মতিয়ার রহমান মামুনকে আহ্বায়ক, খাইরুল আক্তার মনিকে যুগ্ম আহ্বায়ক এবং সোহেল পারভেজকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টায় ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটি অনুমোদনকালে উপস্থিত ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর সভাপতি সর্দার বাদশা, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, নবগঠিত বটিয়াঘাটা উপজেলা কমিটির আহ্বায়ক মতিয়ার রহমান মামুন, যুগ্ম আহ্বায়ক খাইরুল আক্তার মনি, সদস্য সচিব সোহেল পারভেজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সর্দার বাদশা বটিয়াঘাটা উপজেলা কমিটির সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেন। একই সাথে তিনি সমাজ থেকে মাদক, অনলাইন জুয়া, ঘুষ বাণিজ্য ও চাঁদাবাজিসহ সব ধরনের অন্যায়-অবিচার কে প্রশাসনের সহযোগিতাই সামাজিকভাবে সকল কে নিয়ে রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।