নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁওর কলেজ গেইট এলাকায় মহাসড়কের পাশে দোকানের নামে ফের জায়গা দখলের অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে প্রশাসনের অভিযানে দখলমুক্ত করা হলেও ফের সেখানে দখল কার্যক্রম শুরু হওয়ায় জন মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।স্থানীয় সূত্র মতে, মহাসড়কের পাশের জায়গা দখল করে দোকান স্থাপনের কারণে কলেজ গামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে সড়কের পাশে চলাচল করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়ছেন তারা।কয়েকদিন আগে সংশ্লিষ্ট চেয়ারম্যানসহ থানা পুলিশের উদ্যোগে রাতের আঁধারে পরিচালিত অভিযানে দখল উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হয় বলে জানা যায়। কিন্তু অভিযান শেষ হওয়ার পরপরই পুনরায় দখল শুরু হওয়ায় প্রশাসনের কার্যক্রমের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
স্থানীয়রা কি পুনর্দখলের পেছনে প্রভাবশালী মহলের সঙ্গে সখ্য বা অন্যকোন কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানান সচেতন মহল।এলাকাবাসীর দাবী, মহাসড়কের পাশঘেষেই সরকারি জায়গা ও পথচারীদের চলাচলের স্থান দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
স্থানীয় মেম্বার গিয়াস উদ্দিন বাহার এটির সত্যতা নিশ্চিত করেন।ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান, এটি ভেঙে দেওয়া হয়েছিলো। আবার কারা এটি করছে জানিনা। স্ব- উদ্যাগে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।