আবিদুর রহমান আলিফ
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল উপজেলা চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। শনিবার কাজিবাছা নদীতে এ অভিযান পরিচালনা করেন বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি।অভিযান চলাকালে নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত সর্বমোট ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল উপজেলা চত্বরে নিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় বটিয়াঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নিষেধাজ্ঞার সময়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।