ডেস্ক :
চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামে নিখোঁজের ১৩ ঘণ্টা পর তিন বছর বয়সী হালিমা আক্তারের ম'র'দে'হ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতে প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের আলনার নিচ থেকে ম'র'দে'হ'টি উদ্ধার করা হয়। এ ঘটনায় আবদুল আউয়াল (৬৫), তাঁর স্ত্রী আসমা বেগম (৫৫) ও ছেলে রবিউলকে (১৬) গ্রে'প্তা'র করেছে পুলিশ।পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে হালিমা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে শিশুটির ম'র'দে'হ উদ্ধার করে।
শি'শু'টি'র বাবা নাছির উদ্দিনের অভিযোগ, জমি নিয়ে প্রতিবেশীর পরিবারের সঙ্গে তাঁদের বিরোধ ছিল। এর জেরে হ'ত্যা'কা'ণ্ড ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, শিশুটির মাথা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধে হ'ত্যা'র ধারণা করা হচ্ছে। ম'র'দে'হ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হ'ত্যা মা'ম'লা হয়েছে।