প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ১১:০৭ পি.এম
দাকোপের বটবুনিয়ায় নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের পাশে কে এম আশরাফুল আলম নান্নু।

- মোঃ ইসমাইল হোসাইন দাকোপ (খুলনা) প্রতিনিধি: মানুষ হলেই যে মানবিক হওয়া যায়, তা নয় মানবিক সেবা করার জন্য প্রয়োজন একটি উদার ও মহৎ হৃদয়ের। এই উক্তিটিকে সত্য প্রমাণিত করে খুলনার দাকোপ উপজেলার বটবুনিয়া এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক কে এম আশরাফুল আলম নান্নু।সম্প্রতি বটবুনিয়া এলাকায় পশুর নদীর তীব্র ভাঙনে বেশ কিছু পরিবারের বসতভিটা ও ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। দুর্গত এই মানুষগুলোর দুঃখ-কষ্টের কথা জানতে পেরে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।পরিদর্শনকালে, দাকোপ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কে এম আশরাফুল আলম নান্নু কোনো সরকারি অনুদানের অপেক্ষা না করে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।স্থানীয়দের মতে, প্রাকৃতি দুর্যোগে ভিটেমাটি হারিয়ে যখন মানুষগুলো দিশেহারা হয়ে পড়েছিল, ঠিক তখনই আশার আলো নিয়ে হাজির হন এই নেতা। কোনো রাজনৈতিক লাভ-ক্ষতির হিসেব না কষে বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর এমন দৃষ্টান্ত স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ বিষয়ে কে এম আশরাফুল আলম নান্নু বলেন, নদীভাঙনে সর্বস্ব হারানো এই মানুষগুলোর কষ্ট সহ্য করার মতো নয়। সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই আমি আমার সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিপদে মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য। একই সাথে তিনি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষদের নিজ নিজ অবস্থান থেকে এসব ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
Copyright © 2026 BNTV24. All rights reserved.