Bntv245487
১৪ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের চাপায় স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

জি, এম,ফিরোজ, ডুমুরিয়া। ভোরের সড়কে ঝরল আরেকটি প্রাণ! খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় মিলন কুমার ভদ্র (৫৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৬টার দিকে গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।নিহত মিলন কুমার ভদ্র ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের গাবতলা এলাকার উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। তিনি গাবতলা বাজারে স্বর্ণ ব্যবসার পাশাপাশি নার্সারি ব্যবসাও করতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে খুলনা শহরের উদ্দেশে রওনা হয়েছিলেন মিলন। মহাসড়কের এক পাশে সংস্কারকাজ চলায় তিনি বিপরীত পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ইমাদ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৩৬) তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্ঘটনার পর বাসটি থামানোর পরিবর্তে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।মিলনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।সংস্কারকাজ চলা মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং দুর্ঘটনার জন্য দায়ী যানবাহন ও চালককে শনাক্ত করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

১

খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 

২

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

৩

মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

৪

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৫

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

৬

৭

জানাজার নামাজঃ

৮

ভরতভায়নায় সড়ক দুর্ঘটনা, থুকড়া বাজার বণিক সমিতির সম্পাদকসহ আহত ২কুকুরের কারণে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুর্ঘটনা, রমজান গাজীর বাম হাতের কবজি ভাঙল

৯

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাওয়াতি মাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন

১০

দীর্ঘ ভোগান্তির অবসান, অবশেষে শুরু হচ্ছে শাহপুর–থুকড়া সড়কের সংস্কার এমপি আলী আজগর লবীর প্রচেষ্টায় কাজ শুরুর উদ্যোগ, বরাদ্দ প্রায় ৩ কোটি টাকা

১১

শেকড়ের টানে গ্রামে ফিরে উন্নয়নের কারিগর ড. এস কে বাকার শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো ও মানবসেবায় অনন্য অবদান—ধামালিয়ার মানুষের কাছে এক আলোকিত নাম

১২

ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহম্মেদ চৌধুরীর গণসংযোগ, ভোট প্রার্থনা।

১৩

ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক জাতীয় যুব দিবস পালিত

১৪

কেশবপুরে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত

১৫

দুই ইউনিয়নের দুই মরদেহ, শেষ ঠিকানায় হাজির দুই চেয়ারম্যান রামকৃষ্ণপুর বিজলীঘাটা মহাশ্মশানে অধ্যক্ষ সমরেশ মণ্ডল ও মনোজিৎ বালা

১৬

ডুমুরিয়ায় মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ আটক ২ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা

১৭

খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

১৮

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৯

নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

২০