অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়ার গজেন্দ্রপুর মাতৃমন্দির প্রাঙ্গণে নানা বর্ণাঢ্য আয়োজনে কয়েক শতাধিক শিক্ষকের মিলন মেলা অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষা নৈতিকতা কর্তব্য পালন পেশাগত বাস্তবতার আলোকে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির এক সেতু বন্ধন রচনা ব্যতিক্রমী ধর্মী এই আয়োজন খুলনার ডুমুরিয়ার গজেন্দ্রপুর ১৭ই অক্টোবর শনিবার বিকাল ৪ টায় পূজা মন্দির প্রাঙ্গনে দুর্গাপূজার মহা সপ্তমীর পূর্ণ তিথিতে এ শিক্ষক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।এই মিলন মেলায় আলোকিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বলেন।আমাদের এই সমাজের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি পেশাগত দায়িত্বের মান উন্নয়নে সকল শিক্ষকদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের অত্যন্ত নিষ্ঠার সাথে সততা ভালোবাসা আন্তরিকতা দিয়ে সকল ছাত্র-ছাত্রীদের জীবনে আলোর ফুল ফুটাতে সকলকে একযোগে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।এই শিক্ষক মিলনমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর অরুনাভ বৈরাগী চেয়ারম্যান মনোবিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।রংপুর কলেজের অধ্যক্ষ সমরেশ মন্ডল।সাহাপুর সরকারি মধুগ্রাম কলেজের প্রভাষক ননী গোপাল মন্ডল।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাঁদবিশ্বাস।রংপুর অঞ্চলের শিক্ষকবৃন্দের ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।