Bntv245487
২৪ অক্টোবর ২০২৬, ১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত।

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-“সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) কার্যক্রম পর্যালোচনা এবং স্থায়িত্বশীলতা নিশ্চিতকরণের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর-২৬) বিকেলে কেশবপুর মাইকেল মোড় সংলগ্ন প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন-এর মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এফসিডিওর অর্থায়নে এবং দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত সভায় কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা ও পিস অ্যাম্বাসেডর অধ্যাপক আলাউদ্দীন আলা-এর সভাপতিত্বে এবং কেশবপুর পিএফজির সমন্বয়কারী মোঃ মুনছুর আলী-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অ্যাম্বাসেডর মোতাহার হোসাইন, অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, অ্যাম্বাসেডর সুফিয়া পারভিন, সদস্য উজ্জ্বল কুমার দাস, লুইস বিশ্বাস, সৈয়দ আকমল আলী, প্রভাত কুমার কুন্ডু, নাজমা সুলতানা, আবু সাঈদ প্রমূখ।সভায় কেশবপুর পিএফজি ও ওয়াইপিএজির সদস্যরা অংশগ্রহণ করেন। সভার মূল উদ্দেশ্য ছিল এ পর্যন্ত বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা, অর্জন ও চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং প্রকল্পের সহায়তা-পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি রক্ষা ও স্থানীয় সংঘাত নিরসনে গ্রুপ দুটির কার্যক্রম কীভাবে টেকসই করা যায়, সে বিষয়ে সম্মিলিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা।সভায় অংশগ্রহণকারীরা চারটি দলে বিভক্ত হয়ে ত্রৈমাসিক স্থায়িত্বশীল কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দলীয়ভাবে আলোচনা করেন। তাঁরা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি বজায় রাখা, সংঘাত প্রতিরোধ ও নিরসনে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে অধ্যাপক আলাউদ্দীন আলা বলেন, পিএফজি ও ওয়াইপিএজির অর্জনগুলো ধরে রাখতে হলে সদস্যদের সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখতে হবে। শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় উভয় গ্রুপকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।সভায় পিএফজি ও ওয়াইপিএজির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, স্থানীয় পর্যায়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সার্বিক পরিচালনায় ছিলেন, এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।ছবিঃ২৩/১০/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 

১

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

২

মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

৩

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

৫

৬

জানাজার নামাজঃ

৭

ভরতভায়নায় সড়ক দুর্ঘটনা, থুকড়া বাজার বণিক সমিতির সম্পাদকসহ আহত ২কুকুরের কারণে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুর্ঘটনা, রমজান গাজীর বাম হাতের কবজি ভাঙল

৮

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাওয়াতি মাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন

৯

দীর্ঘ ভোগান্তির অবসান, অবশেষে শুরু হচ্ছে শাহপুর–থুকড়া সড়কের সংস্কার এমপি আলী আজগর লবীর প্রচেষ্টায় কাজ শুরুর উদ্যোগ, বরাদ্দ প্রায় ৩ কোটি টাকা

১০

শেকড়ের টানে গ্রামে ফিরে উন্নয়নের কারিগর ড. এস কে বাকার শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো ও মানবসেবায় অনন্য অবদান—ধামালিয়ার মানুষের কাছে এক আলোকিত নাম

১১

ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহম্মেদ চৌধুরীর গণসংযোগ, ভোট প্রার্থনা।

১২

ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক জাতীয় যুব দিবস পালিত

১৩

কেশবপুরে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত

১৪

দুই ইউনিয়নের দুই মরদেহ, শেষ ঠিকানায় হাজির দুই চেয়ারম্যান রামকৃষ্ণপুর বিজলীঘাটা মহাশ্মশানে অধ্যক্ষ সমরেশ মণ্ডল ও মনোজিৎ বালা

১৫

ডুমুরিয়ায় মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ আটক ২ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা

১৬

খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

১৭

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৮

নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

১৯

ঈদগাঁও উপজেলায় বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল 

২০