জি,এম,ফিরোজ,খুলনা, ডুমুরিয়া:টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই আর শেষ মুহূর্তের রোমাঞ্চ—সব মিলিয়ে জমজমাট এক ফুটবল ফাইনালে চ্যাম্পিয়নের মুকুট জিতেছে খুলনার ডুমুরিয়া উপজেলার ১ নম্বর ধামালিয়া ইউনিয়নের চেচুড়ি গ্রামের চেচুড়ি কে বি ফুটবল একাদশ। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় শ্যামনগর স্পোর্টিং ক্লাব আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী মসিহাটি ফুটবল একাদশের মুখোমুখি হয় দলটি।নির্ধারিত সময়ের খেলায় দুই দল অমীমাংসিত অবস্থায় থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে চেচুড়ি কে বি ফুটবল একাদশ। ফাইনাল ঘিরে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মসিহাটি ফুটবল একাদশের গোলরক্ষক অর্ণব। চেচুড়ি দলের নেতৃত্ব দেন অধিনায়ক মেহেদী হাসান; গোলরক্ষকের দায়িত্বে ছিলেন নাঈম।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন। চেচুড়ি দলের ব্যবস্থাপনায় ছিলেন আবুল কালাম মোড়ল, মাসুদ পারভেজ, আতাউর রহমান গাজী, মফিজুর রহমান, সোহেল ও তানভীরসহ অন্যরা।টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় চেচুড়ি গ্রামবাসীর পক্ষ থেকে দলের সব খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এই জয় চেচুড়ি গ্রামের ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।