নাঈম হাসান, বাগেরহাট জেলা প্রতিনিধি :-আসন্ন চিতলমারী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ইউনিয়ন বিএনপির পরীক্ষিত নেতা, বিশিষ্ট সমাজসেবক ও বিজ্ঞ রাজনীতিবিদ মোঃ আলমগীর হোসেন।মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি আজ বুধবার তার লিখিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।তিনি বলেন, "আমি দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির রাজনীতি করে আসছি। দুঃসময়ে দলের জন্য মাঠে ছিলাম। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে আমি চরবানিয়ারী ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।"আলমগীর হোসেনের ঘোষিত নির্বাচনী ইশতেহারে বলেন, ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজ দ্রুত ও যথাসময়ে করবো। প্রতি গ্রাম উঠান বৈঠকের মাধ্যমে গণ্যমান্য সবার মাধ্যমে এলাকা ভিত্তিক উন্নয়ন মূলক কাজ করবো।অনিয়ম, অন্যায়,দূর্নীতি, অত্যাচার,বাল্যবিবাহ,মাদক ও জুয়া প্রতিরোধে সবাইকে নিয়ে কঠোর ব্যবস্থা নিবো।অসহায় দুঃস্থ ব্যক্তিদের পাশে থাকবো এবং সর্বোচ্চ সহযোগিতা করবো।চরবানিয়ারী ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ করবো।যুবক যুবতীদের কর্ম উপযোগী করে গড়ে তোলা এবং মাছ চাষ,সবজি চাষসহ বিভিন্ন দিকে কৃষকদের সহযোগিতা করবো।আমি সবসময় সবার কাছে ছিলাম এবং ভবিষ্যতেও সবসময় সবার পাশে থাকবো।এলাকার শান্তি রক্ষায় নিজেকে সবসময় নিবেদিত রাখবো।এছাড়াও যেকোনো কাজ সবার সমন্বয়ে আলোচনার মাধ্যমে করবো ইনশাআল্লাহ।ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।উপস্থিত নেতাকর্মীরা বলেন, "আলমগীর হোসেন দুঃসময়ের পরীক্ষিত নেতা। ত্যাগী ও যোগ্য হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য তিনিই।"