কয়রা (খুলনা) প্রতিনিধি: বিএম আলামিন ইসলাম:-প্রথম আলোর সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার কয়রা পাইকগাছা উপজেলা প্রতিনিধি হিসাবে ইমতিয়াজ। তাঁর এ গৌরবময় অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত এ অর্জনের খবরে সাংবাদিক মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।কয়রা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ইমতিয়াজের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সাংবাদিক সমাজের জন্যও আনন্দের ও গর্বের বিষয়। তাঁর এ সম্মাননা আগামী দিনে আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সাংবাদিকতায় অনুপ্রেরণা জোগাবে।প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।