জিএম ফিরোজ ডুমুরিয়া , ৫০ ঘণ্টার অভিযানে দুই হামলাকারী গ্রেফতার মৃত ভেবে ফেলে যায় সড়কে, লাইফ সাপোর্টে সাইফুলখু লনার ডুমুরিয়ায় পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই অভিযুক্তকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৫০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে বাগেরহাটের ফকিরহাট থেকে তৈয়ব আলী ও মহসিন শেখকে গ্রেফতার করা হয়।গত ১০ নভেম্বর সন্ধ্যায় গুটুদিয়া ইউনিয়নের ওয়াপদা সড়কের নির্জন স্থানে সাইফুলকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে গিয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।পলিশ জানায়, ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তৈয়ব আলী ও পরে মহসিন শেখকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। বর্তমানে সাইফুল ইসলাম খুলনার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।